বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে আওয়ামীলীগের মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪৪৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জনাব আলী সরকারি কলেজ প্রাঙ্গণে বৃরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বৃরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাস্টার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান, মাস্টার বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আগুুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু ও মো. শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, মো. নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, তরঙ্গ টোয়েন্টিফোর সম্পাদক শিব্বির আহমদ আরজু, আবুল হোসেন, কৃষ্ণ দেব, মুত্তাকিন বিশ্বাস, ছামির আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, কবি এম আর ঠাকুর, সাংবাদিক তানজিল হাসান সাগর প্রমুখ। এমপি আব্দুল মজিদ খান বলেন, বৃকে পরিচর্চা করতে হবে। পরিচর্চার মাধ্যমে আমরা চাই দেশটা সবুজে সমারোহ হয়ে যাক। তাই সবার উচিৎ বৃক্ষরোপণের পাশাপাশি এর পরিচর্চা করা। আর বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com