শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪১৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ শিকল ছেড়ে কলম ধরি, দাঙ্গা মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে আজমিরীগঞ্জে বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল দূপুরে আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বিট পুলিশিং সভা এবং আলোচনা সভা অনুষ্টিত হয়। আজমিরীগঞ্জ ১নং সদর ইউ/পি বর্তমান চেয়ারম্যান আব্দুল কদ্দুছ সেনের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর মফিজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১নং বিট অফিসার এ.এস.আই পরিমল দাস।
এতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ আমির হামজা, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কনোজ কান্তি ব্যানার্জী, সাংবাদিক মতিউর রহমান, নজরুল ইসলাম, মোঃ সাব্বির রহমান, ইউ/পি সদস্য মোক্তার মিয়া, আবুল কাশেম, আক্তার হোসেন, স্বাধীন মিয়া, জিয়াউর রহমান, রওশন আলী, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনায় মাদকদ্রব্য, ইভজেটিং, বাল্য বিবাহ, দাঙ্গাহাঙ্গামা, চুরি, ডাকাতি সহ আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন সার্বিক বিষয় নিয়ে জনগনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com