রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জ পৌর এলাকায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার খেটে খাওয়া অসহায়, দিনমুজুর, হতদরিদ্র ৩২০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নবীগঞ্জ বাহুবলের আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী। বুধবার রাতে করোনা ভাইরাস সংক্রমন রোধে খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, জে কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুর কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোজাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি চৌধুরী মাক্কু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাহজারুল ইসলাম অপু, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর আওয়ামীলীগের নেতা এটি এম রুবেল, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ তালুকদার, গোপিকা রঞ্জন পাল, আলমগীর চৌধুরী সালমান, মহিবুর রহমান বুরহান মাছুম, পারভেজ চৌধুরী প্রমুখ। এ সময় এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেন, করোনাভাইরাস সংক্রমন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। দরিদ্র দুঃখীদের পাশে যদি সবাই মিলে দাড়ানো যায় তাহলে কোন দরিদ্র লোককে না খেয়ে মরতে হবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সারাদেশে সরকারের তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। দেশের মানুষ যেন এই মহামারী ভাইরাস রোধে ঘরে থাকা খেটে খাওয়া মানুষদের যাহাতে খাদ্য অভাব না পড়ে সেদিকে খেয়াল রাখার নিদের্শ দিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাস রোধে সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে নিজ গৃহে অবস্থান করতে হবে। নিজের বাসস্থানের আশপাশ পরিস্কার রাখতে হবে। মনে রাখতে হবে সচেতন হওয়া ছাড়া আমাদের কোন বিকল্প নেই। তিনি এলাকার বিত্তমান দানশীল ব্যাক্তিরকে অসহায় জনগোষ্টির পাশে দাড়ানোর আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com