সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নারীদেরকে গোয়েন্দা হিসেবে কাজ করতে হবে-পুলিশ সুপার

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে সন্ত্রাস, নারী-নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পুলিশ, বেসরকারি এনজিও আশা ও গাজীপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান হুমায়ূন কবীর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্যা। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, আশা’র ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী, আশা’র ডিএম কামাল হোসেন খান, আশা’র আরএম নাজমুল আলম। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, ওসি (তদন্ত) চম্পক দাম, ইউপি মেম্বার নির্মল দেব, মিনারা খাতুন প্রমুখ।
সভায় গাজীপুর ইউনিয়নের সহস্রাধিক মহিলা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে। উন্নত সমাজ ব্যবস্থা তৈরি এবং অন্যায় অবিচার ও দুর্নীতি রোধে নারীদের ভূমিকা রাখা দরকার। সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করতে হলে নারীদেরকে গোয়েন্দা হিসেবে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com