মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৫০৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার স্নিদ্ধা তালুকদারের নেতৃত্বে উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত আলোচনা সভায় স্নিদ্ধা তালুকদার বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন। এই ঘোষণা এসেছিল এমন এক সময়, যখন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বানের অধীর অপোয় ছিল বাঙালি জাতি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক নির্দেশনা। স্বাধীনতার যে ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন, তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারাদেশে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, প্রভাষক আইয়ুব আলী, মাসুকুর রহমান মাসুক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com