রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ॥ ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সন্তোষ মালাকার (২২) কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হল :- নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হরেদ্র মালাকারের পুত্র সন্তোষ মালাকার। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শন মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া সাকিনস্থ জৈনক বকুল ধরের ফার্নিচারের দোকানের সামনের রাস্তার পূর্ব পাশ থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে নিষিদ্ধ মরণ নেশা ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা করে। হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আটককৃত বিরুদ্ধে মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও বহন করার অপরাধে নবীগঞ্জ মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com