শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গে ভুলক্রমে ইদুরের ওষুধ খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামে ডলি আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী ভুলে ইদুরের ওষুধ খেয়ে মৃত্যু বরণ করেছে। সে ওই গ্রামের রফিক মিয়ার কন্যা। গতকাল শুক্রবার রাতে ডলির মা ইদুর মারার জন্য ব্রেডের সাথে ইদুরের ওষুধ মিশিয়ে ঘরে ফেলে রাখে। গতকাল শনিবার সকলের অগোচরে ভুলবশত ডলি ব্রেড (পাউরুটি) খেয়ে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই উৎসব রায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। ডলি নয়াপাতারিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com