বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পৃথক অভিযানে মা-পুত্রসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মা-পুত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। গ্রেফতাকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের আসবার উল্লার স্ত্রী আছিয়া বেগম (৫০) ও তার ছেলে ওয়াহিদ মিয়া (২৪), বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজীর গাঁও গ্রামের কলমদর আলীর পুত্র মাসুম আলী (২৮)। গত সোমবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন, এএসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করেন। ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com