বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হাসপাতাল এলাকার সুবর্ণা ফার্মেসীতে হামলা ॥ ভাংচুর লুটপাট ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এলাকার সুবর্ণা ফার্মেসীতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ফার্মেসীতে ভাংচুর করে নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান ঔষধ লুট করে নিয়ে গেছে। হামলায় ফার্মেসী মালিক সুধীর চন্দ্র শীল আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ এইচ রুবেল মিয়া নামে একজনকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হযেছে। সুবর্ণা ফার্মেসীর মালিক সুধীর চন্দ্র শীল ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মার্কেটের মা ফার্মেসী থেকে একটি প্রলিন সুতা ক্রয় করেন। ওই সুতার দাম বেশী রাখা হয়েছে বলে ওই ক্রেতা সুবর্ণা ফার্মেসীর মালিকের নিকট অভিযোগ করেন। এ সময় সবর্ণা ফার্মেসীর মালিক বিষয়টি মা ফার্মেসীর মালিকের ঘনিষ্ট সেলিম মিয়াকে জিজ্ঞেস করেন। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সুবর্ণা ফার্মেসীতে হামলার ঘটনা ঘটে। সুবর্ণা ফার্মেসীর মালিক সুধীর চন্দ্র শীল জানান, হামলাকারীরা তার ফার্মেসীতে ব্যাপক ভাংচুর করে নগদ ১ লাখ ৩৯ হাজার টাকা, দেড় লাখ টাকা মুল্যের বিভিন্ন সার্জিক্যাল মালামালসহ দামী ঔষধ নিয়ে যায়।
হামলায় সুধীর চন্দ্র শীলের বাম হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে গেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে
মূল হামলাকারী সদর উপজেলার আষেরা গ্রামের মোঃ মহিউদ্দিন মিয়ার পুত্র বর্তমানে অনন্তপুরে বসবাসরত এ এইচ রুবেল মিয়াকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় সুধীর চন্দ্র শীল বাদী হয়ে মাÑফার্মেসীর মালিক এ এইচ রুবেল মিয়া, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের সেলিম মিয়া, সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র রাহুল মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com