শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠা ॥ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক এতিম স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পাশবিক নির্যাতন চালিয়েছে এক লম্পট। দিনভর রফা-দফার পর অবশেষে গতকাল রবিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
ভিকটিমের মা জানান, তার স্বামী মারা যাওয়ার পর ছেলে মেয়ে নিয়ে ওই এলাকায় নিজস্ব বাড়ী ক্রয় করে বসবাস করে আসছেন তিনি। সম্প্রতি একই এলাকায় এক বখাটের কু-নজর পড়ে তার মেয়ের উপর। প্রায়ই তাকে সে উত্যক্ত করত। কিন্তু ওই মেয়েটি তাকে এড়িয়ে যেতে শুরু করে। গত শনিবার রাত ৯ টার দিকে কেউ বাসায় না থাকার সুযোগে বখাটে যুবক তাকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে ব্যর্থ হয়ে তাকে পাশবিক নির্যাতন করে।
এ সময় ওই মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে পালিয়ে যায়। বিষয়টি সামাজিকভাবে রফা-দফার চেষ্টা করা হয়। কিন্তু মেয়ের মাতা তা মেনে না নেয়ার ওই ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রকম একটি চাঞ্চল্যকর ঘটনায় ওই এলাকায় সকলের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় কাউন্সিলর জানান, বিষয়টি শুনেছি এবং নির্যাতিতাকে সবধরনের সহযোগীতার জন্য সচেষ্ট আছি। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, ‘কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযত ব্যবস্থা নেয়া হবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com