শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

লাখাইয়ের বুল্লা এলাকায় ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭০ বা পড়া হয়েছে
sdr

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের বুল্লা এলাকা ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার দৌলতখাঁবাদ গ্রামের কুতুব মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৭) একই গ্রামের আনসুব আলীর পুত্র ফজলু মিয়া (২৬) ও লাল চান চা বাগানের আনদ নায়েকের পুত্র রিবন নায়েক (১৯)। সূত্র জানায়, আটকৃত লাখাই থেকে গাঁজা নিয়ে হবিগঞ্জের থেকে আসার পথে পশ্চিম বুল্লা এলাকা আসলে পুলিশ তাদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে। যার মূল্য ৫০ হাজার টাকা। এ ব্যাপারে লাখাই থানায় এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। এ তথ্য নিশ্চিত করেন ডিবি এসআই আবুল কালাম আজাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com