বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ঘোলডুবা স্কুলে শেভরণ এর শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৪৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলায় ঘোলডুবা স্কুলে শেভরণ এর শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) এর উদ্যোগে ঘোলডুবা এম.সি উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর ম্যানেজার (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার। গত রোববার বিকেলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ক্বারী আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য শাহ জুলহাস মিয়া প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিএসসি’র টীম লিডার আব্দুন নুর। আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শাহ আশরাফ আলী, সাবেক সদস্য নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ তিন হাজার টাকা এবং শিক্ষা উপকরণ হিসেবে ১২টি খাতা, ২০টি কলম, ৬টি পেন্সিল, চারটি রাবার ও পেন্সিল কার্টার, একটি ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স ও স্কেল শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com