বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে আশার উদ্যোগে তিন দিন ব্যাপী বিনামূলে ফিজিওথেরাপী ক্যাম্প

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৪৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ‘আশা’র উদ্যোগে গতকাল থেকে তিন দিন ব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আশা’র আউশকান্দি ব্রাঞ্চে এ ক্যাম্পের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। উক্ত অনুষ্টানটি সভাপতিত্ব করেন আশা হবিগঞ্জ জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ জে.কে হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল সালাম, বিশিষ্ট ব্যবসায় আমিনুর রহমান নোমান, হাজী আব্দুল ওয়াহিদ, আব্দুল বাছিত চৌধুরী, কাজী কনর আলী ও মোঃ জয়নাল আবেদীন, আশা’র এরিয়া ম্যানেজার মোঃ আনির উদ্দিন, আশার হবিগঞ্জ জেলার এ্যাসিস্টেন্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার সোহাগ সাহা টিটু, নবীগঞ্জ উপজেলার মেডিক্যাল এ্যাসিসটেন্ট ডাঃ সঞ্জয় রায়। উদ্বোধনী কার্যক্রম পরিচালনা করেন আউশকান্দি ব্রাঞ্চের ম্যানেজার অলক কুমার দেব। প্রথম দিনে আউশকান্দি ও কুর্শি ইউনিয়নের শতাধিক দরিদ্র রোগীরা অংশ নেন। ফিজিওথেরাপী উদ্বোধনকালে আশার জেলা ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী বলেন আশা শুধু ঋণ দিয়েই মানুষকে সেবা দেয়নি। শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা দিয়েও ব্যাপক অবদান রেখেছে। এ ক্যাম্পের মাধ্যমে বাত, ব্যাথা ও প্যারালাইসিস দরিদ্র রোগীদের ফিজিওথেরাপী দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com