শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

লস্করপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবসংহতির কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৪৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৩ মে হাতিরথান বাজারে লস্করপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জাতীয় যুবসংহতির কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল হাই। প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুবসংহতির আহবায়ক নুরুল হুদা ফারুক, যুগ্ম আহবায়ক মুখলিছুর রহমান, জাপা নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিকের বিশেষ সহকারি মুহিব আল হাসান, রিচি ইউনিয়নের আহবায়ক স্বপন মেম্বার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদকে সভাপতি, আব্দুল হাইকে সাধারণ সম্পাদক ও সৈয়দ গাজী আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, জাপা নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিক নিজের অর্থবিত্ত দিয়ে হবিগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন। এ গন মানুষের নেতার হাতকে শক্তিশালী করতে তারা হবিগঞ্জবাসীর প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com