সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সাংবাদিক কামরুলের পিতার দাফন সম্পন্ন ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “করাঙ্গীনিউজ” এর বার্তা সম্পাদক কামরুল হাসানের পিতার জানাজার নামাজ শেষে দাপন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব শায়েস্তাগঞ্জের কুতুবের চক ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় বার্ধক্য জনিত কারনে টিএন্ডটির অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক আব্দুর নূর (১১০) নিজ বাড়ী কুতুবের চক গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মরহুমের প্রথম জানাজায় ইমামতি করেন, হবিগঞ্জের মোহাদ্দিস আল্লামা তোফাজ্জ্বল হক এর পুত্র হযরত মাওলানা তাফহীমুল হক। নামাজে জানাজায় রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মুসলমানগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক কামরুল হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জান জাহির, দৈনিক মানবকণ্ঠ ও ঢাকা টাইমসের হবিগঞ্জ জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক নবচেতনার হবিগঞ্জ জেলা প্রতিনিধি এম কাউছার আহমেদসহ এক্সপ্রেস পরিবার। শোক বার্তায় তারা মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com