বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরতলীর জালালাবাদ নোয়াগাও গ্রামে যুবকের সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ নোয়াগাও গ্রামে রিপন মিয়া (২৫) নামে এক চালককে কুপিয়ে ক্ষত-বিত করে সর্বস্ব লুটে নিয়েছে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জালালাবাদ গ্রামের ব্যবসায়ী বাচ্চু মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সন্ধা ৬টায় আনোয়ারপুর নোয়াগাও সড়কের ব্রীজের নিকট এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাক শ্রমিক ও চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আহত সূত্রে জানা যায়, গতকাল ওই সময় রিপন মিয়া বাড়ি থেকে হবিগঞ্জে আসার জন্য রওয়ানা হয়। উল্লেখিত স্থানে পৌছুলে একদল যুবক তাকে পিকআপ ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় রিপন রাস্তার পাশে পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। এদিকে, তার পিতা বাচ্চুু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি এজহার দায়ের করেছেন। ওসি মোঃ মাসুক আলী জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com