সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৭৩ বা পড়া হয়েছে

 

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছে। রোববার ভোর ৪টার দিকে উপজেলার সাতগাঁওয়ের মুছাই চা-কন্যা এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে। শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সহকারী কমান্ডার এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। নিহত জয়নাল ইসলাম (৩৬) বড়লেখা উপজেলার চান গ্রামের মুস্তাকিন আলীর ছেলে।
র‌্যাব সুত্র জানায়, জয়নাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, দুইদিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ডাকাত সদস্যরা র‌্যাবের উপর আক্রমণ করলে র‌্যাব গুলি চালায়। এ সময় গুলিতে জয়নাল নিহত হয়। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে কামরুজ্জামান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com