স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের রেল স্টেশন রোড এলাকায় নয়ন দাস (২৫) নামে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। সে মৌলভীবাজার জেলার মুন্সিবাজার এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে শায়েস্তাগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। সুত্র জানায়, দীর্ঘদিন ধরে নয়ন দাস শায়েস্তাগঞ্জে সততা ও নিষ্টার সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজারের কাজ করে আসছিলেন। সম্প্রতি সে তার ভাতিজির বিয়েতে পৈত্রিক এলাকায় গেলে গতকাল ওই সময় বিয়ের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মৌলভীবাজার থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি। তবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।