সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে ইউএনও’র অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইন বহির্ভুতভাবে ৬ জনকে আটক করে কারদান্ড দেয়ার অভিযোগ এনে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হকের অপসারণ দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই অবরোধ চলে। এ সময় প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজটে মহাসড়কে দুই সহশ্রাধিক গাড়ি আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, বালু উত্তোলনের অভিযোগে সোমবার বিকেলে বাহুবলের পুটিজুরী এলাকা থেকে জসিম ও রমজানসহ ৬ জনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, তারা বৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। কিন্তু ইউএনওকে উৎকোচ না দেয়ায় তিনি আইন বহির্ভুতভাবে তাদেরকে আটক করেছেন। যারা নিয়মিত মাসোয়ারা দেয় ইউএনও তাদেরকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ করে দিচ্ছেন। আইন বহির্ভুতভাবে ৬ জনকে আটক করায় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছে। অবিলম্বে আটককৃতদের মুক্তি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণ না করলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৬ জনকে আটকের পর ২ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। তাদের আন্দোলন অযৌক্তিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com