বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

লালা সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নবীগঞ্জে শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক ইভটিজিং প্রতিরোধ নিয়ে শপথ গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাদককে না বলে, গাছের চারা হাতে তুলে দিলো লাল সবুজের একটি দল। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে আউশকান্দিস্থ লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রায় ২শ জন শিক্ষার্থী এক হাতে লাল কার্ড ও অন্য হাতে গাছের চারা তুলে দেন। পরে বেলা ১২ ঘটিকায় উপজেলার তাহিরপুর আলীম মাদ্রাসার হল রুমে সংগঠনের আয়োজনে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কাওছার আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সহকারী অধ্যাপক মাওলানা আলতাফ উদ্দিন, লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক শেখ কায়সার আহমেদ, সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, ম্যানেজিং কমিটির সদস্য সদর উদ্দিন, লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান শর্মী, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক জীবন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদীকা মুক্তা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার প্রায় ৪শ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে ও জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং প্রতিরোধ নিয়ে শপথ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com