শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

মাধবপুরে নৌকাডুবিতে ২ নারীর মৃত্যু ॥ আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৭৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে হাওরে নৌকাডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের ফজল হকের স্ত্রী সায়েরা খাতুন (৬০) ও একই গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী সৈয়দা বানু (৬২)। আহতদের মধ্যে আক্কাছ মিয়ার স্ত্রী আনু বেগম (৩৫), মাহমুদা বেগম (৫০), সাফিয়া বেগমকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত সায়েরা খাতুনের ছেলে আক্কাছ মিয়া বলেন, চিতনা গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে ৩০ জন আরোহী নিয়ে আখাউড়ায় খরমপুর মাজারে ওরসে যাচ্ছিলেন। যাত্রীদের চাপে ধনকুড়া হাওরে নৌকার মাচা ভেঙে নৌকাটি ডুবে যায়। এ সময় যাত্রীরা নৌকার ওপর থেকে দ্রুত নামতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। যাত্রীদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েরা ও সৈয়দা বানুকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com