বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বিষমুক্ত সবজি চাষ ও উন্নত জাতের হাঁস প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৬৬৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “হাওড় এলাকার সুবিধা বঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মসংস্থান বৃদ্ধি”কর্মসূচির আওতায় ভাসমান বীজতলা তৈরী ও বিষমুক্ত সবজি চাষ এবং উন্নত জাতের হাঁস প্রতিপালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন-জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম। ৫টি ইউনিয়ন থেকে মোট ২০ জন উপকারভোগীকে নিজ নিজ ইউনিয়নে গিয়ে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের আদ্যপান্ত তুলে ধরেন কর্মসূচির পরিচালক ও জেলা রিসার্চ অফিসার জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন এসবিএসএস’র প্রকল্প নির্বাহী ফেরদৌস আহমেদ, ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া। প্রশিক্ষণটি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। বাস্তবায়নকারী সহযোগী সংস্থা হিসেবে রয়েছে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবিএসএস)। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআল তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান ও গীতা পাঠ করেন জয়া রাণী দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com