শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সভা ও বাজেট অধিবেশন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৪৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয়-ব্যয় ২ লক্ষ ৬১ হাজার ৮ শত টাকা ধরা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় পাঠাগার কার্যালয়ে সাধারণ সভায় সংগঠনের সভাপতি সস্কৃতি মন্ত্রণালয়ে উপ-সচিব মোস্তফা মোর্শেদ এ বাজেট ঘোষণা করেন।
গণপাঠাগারে অর্থ সম্পাদক এস এম মিজানুর রহমান বিগত বছরের আয়-ব্যয় ঘোষনা করেন। বাজেটে ২০১৮-১৯ অর্থ বৎসরের ২লাখ ১৮ হাজার ৩শ ৪০ টাকা আয় এবং ১ লাখ ৭৮ হাজার ৫শ ৪৯ টাকা, ব্যয় দেখানো হয়েছে। ব্যাংক স্থিতি রয়েছে ৩৯ হাজার ৭শ ৯১ টাকা।
এদিকে পদক্ষেপ গণপাঠাগারের বিভিন্ন কর্মসূচির প্রতিবেদন পেশ করেন গণপাঠাগারের সেক্রেটারি মনিরুল ইসলাম জুয়েল। এ সময় বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পদক্ষেপ গণপাঠাগারের সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরউদ্দিন, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এহতেরামুল হক সোহাগ, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com