সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

অতিরিক্তি জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেলকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও সন্তান কমান্ড। গতকাল বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, সদর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুস শহীদ, জেলা সহকারী কমান্ডার আব্দুল খালেক, জেলা সন্তান কমান্ডের সাবেক সভাপতি সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জহুরা রিনা, রওশন আরা ভূইয়া লাকী, চাঁদের হাসি হাসপাতালের পরিচালক নুর উদ্দিন, জেলা সন্তান কমান্ডের সদস্য সচিব পংকজ কুমার দাশ পল্লব, মুক্তিযোদ্ধা সন্তান আহসানুজ্জামান ওসমান, পৌর সন্তান কমান্ডের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অতিরিক্তি জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল পদোন্নতি পেয়ে (উপ-সচিব) মর্যাদায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান এর একান্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com