বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে লন্ডন প্রবাসীর সম্পত্তি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০ বাহুবলে ডিবির অভিযান মাদক কারবারি গ্রেপ্তার শায়েস্তাগঞ্জ-অলিপুর সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি অভিযোগ পূবালী ব্যাংক গাজীপুর শাখার ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এরশাদের মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যনের মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতছড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর সিএমসি সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক নবীগঞ্জে বৃক্ষরোপণ, স্কুল ব্যাগ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে কোটি টাকার সম্পত্তির দখল-বেদখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। পরে ওসি মোঃ আবুল হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। ফলে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে শহরবাসী। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারিপাড়া এলাকার এবং শহরের হাসপাতাল রোডস্থ খালিক মঞ্জিলের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (মদ) উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা বিস্তারিত
  স্টাফ রির্পোটার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং থেকে অলিপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে চলছে চরম নৈরাজ্য। যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমত ভাড়া আদায়ের অভিযোগ ওঠেছে। সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়া ২০ টাকার স্থলে তারা নিচ্ছেন ৩০ টাকা। ফলে হয়রানীর শিকার হচ্ছেন যাত্রীরা। এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেক যাত্রীর দাবি, নির্ধারিত ভাড়া বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পূবালী ব্যাংক গাজীপুর শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণের লক্ষ্যে আসামপাড়া বাজার, গাজীপুর ইউনিয়ন, হবিগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মহন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর শাখার ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান তরফদার। বিশেষ অতিথি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উমেদনগর হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় র‌্যাব-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের একটি পাকা সড়কে বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে উপজেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি)-এর সভাপতি শফিকুল ইসলাম আবুল ও উদ্যানের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মেহেদী হাসানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ আলী (৪৫) বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং মা সমাবেশ। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে গতকাল মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের সহজ শর্তে ব্যাংক ঋণের আওতায় আনা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বাহুবল উপজেলায় উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com