বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে লন্ডন প্রবাসীর সম্পত্তি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০ বাহুবলে ডিবির অভিযান মাদক কারবারি গ্রেপ্তার শায়েস্তাগঞ্জ-অলিপুর সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি অভিযোগ পূবালী ব্যাংক গাজীপুর শাখার ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এরশাদের মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যনের মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতছড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর সিএমসি সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক নবীগঞ্জে বৃক্ষরোপণ, স্কুল ব্যাগ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

বাহুবলে ডিবির অভিযান মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (মদ) উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উত্তর ভবানীপুর গ্রামের সাবু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (মদ) উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে মো. কাউসার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার আব্দুল নূরের ছেলে। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, উদ্ধারকৃত মাদক, জব্দকৃত যানবাহন এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com