সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

পূবালী ব্যাংক গাজীপুর শাখার ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূবালী ব্যাংক গাজীপুর শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণের লক্ষ্যে আসামপাড়া বাজার, গাজীপুর ইউনিয়ন, হবিগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মহন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর শাখার ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান তরফদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান এবং গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা ক্যাশলেস লেনদেনের বহুমুখী সুবিধা, নিরাপদ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নগদবিহীন অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা সাধারণ মানুষকে পূবালী ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবা গ্রহণ এবং ক্যাশলেস লেনদেনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com