বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে লন্ডন প্রবাসীর সম্পত্তি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০ বাহুবলে ডিবির অভিযান মাদক কারবারি গ্রেপ্তার শায়েস্তাগঞ্জ-অলিপুর সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি অভিযোগ পূবালী ব্যাংক গাজীপুর শাখার ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এরশাদের মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যনের মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতছড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর সিএমসি সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক নবীগঞ্জে বৃক্ষরোপণ, স্কুল ব্যাগ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর সম্পত্তি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে কোটি টাকার সম্পত্তির দখল-বেদখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। পরে ওসি মোঃ আবুল হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। ফলে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে শহরবাসী। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারিপাড়া এলাকার এবং শহরের হাসপাতাল রোডস্থ খালিক মঞ্জিলের স্বত্ত্বাধীকারী লন্ডন প্রবাসী মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরীর সাথে তাদের চাচা মৃত ছানু চৌধুরী, চাচাতো ভাই রাহেল চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগবাটোরা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। প্রায় ২/৩ মাস আগে লন্ডন প্রবাসী দিলাল চৌধুরী দেশে ফিরে শেরপুর রোডস্থ ফুলকলি’র বিপরীতে কোটি টাকার তাদের মালিকানা ভুমির উপর একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। ইতিমধ্যে পিলারসহ নীচের লিল্টারের কাজ শেষ করে দেয়াল নির্মাণের কাজ চলছে। সোমবার রাতে মৃত ছানু চৌধুরীর মেয়ের জামাতা সারোয়ার আহমেদ জেসন দলবল নিয়ে তার শশুর ছানু চৌধুরীর মালিকা জায়গা দাবী করে টিনের একটি চাপড়া নির্মাণ করে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে লন্ডন প্রবাসী দিলাল চৌধুরীর নির্মাণ শ্রমিকরা কাজে গেলে ওই টিনের চাপড়া দেখতে পেয়ে মালিককে খবর দেন। খবর পেয়ে দিলাল চৌধুরী ওই চাপড়া তোলার চেষ্টা করলে ছানু চৌধুরীর জামাতা জেসন এবং অপর চাচাতো ভাই গোলাম রসুল রাহেলের পক্ষে জাহিদপুর গ্রামের মবু মিয়া দলবল নিয়ে লন্ডন প্রবাসী দিলাল চৌধুরী ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেল ব্যবহার করায় পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে এংরাজ মিয়া (৫৫)’কে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আহত রহমত মিয়া (৪৫), কুহিনুর চৌধুরী (৩৫), আতাউর চৌধুরী (৩২), ফয়সল মিয়া (২৮), লিপন মিয়া (৩৩), সারোয়ার আহমেদ জেসন (২৭) ও বন্ধন মিয়া (২২)’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের সময় কয়েক’জন পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও ইটপাটকেলের কারনে তারা পিছু হঠে। পরে অফিসরার ইনচার্জ মোঃ আবুল হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ব্যাপারে ল্ডন প্রবাসী দিলাল চৌধুরী বলেন, আমার পিতৃক সম্পত্তিতে আমি কাজ করাচ্ছি। কিন্তু ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ও আমার নির্মাণ শ্রমিকের উপর হামলা চালায়। মৃত ছানু চৌধুরীর জামাতা জেসন বলেন, বিরোধীয় ভুমি আমার শশুড়সহ তারা ৪ ভাইয়ের নামে যৌথভাবে আরএস রেকর্ড হয়। কিন্তু দিলাল চৌধুরী এককভাবে উক্ত জায়গা দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। আমি আমার স্ত্রী ও শশুড়ের সম্পত্তি উদ্ধারের জন্য গিয়ে ছিলাম। আমার একটি টিনের ঘর নির্মাণ করেছি। কিন্তু তারা জোরপুর্বক টিনের চাপড়া তোলে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধেঁ। ওসি মোঃ আবুল হোসেন জানান, তাদের পারিবারিক বিরোধের অংশ হিসেবেই বিরোধীয় জায়গা দখল-বেদখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। কাগজপত্র পর্যালোচনা করে জায়গার মালিকানা নির্ধারণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com