সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ !

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর সহ কয়েকটি গ্রামের শত বছরের পুরোনো কবরস্থান রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গ্রামের দু’টি পক্ষের মাঝে বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার মানিকপুর মৌজার এসএ জেএল নং-এসএ ৪৯. আরএস জেএল-৪৬ এসএ খতিয়ান নং-৩৭০, আরএস খতিয়ান নং-১৯. এসএ দাগ নং-৯৬. আরএস দাগ নং-১০৩.৬৪২ মোয়াজী ৩৬.৩৪ একর ভূমি শত বছর ধরে বুরহানপুর, মল্লিকপুর, মানিকপুর, ফতেপুর গ্রামের কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু ৪ গ্রামবাসীর কবরস্থানের বিপুল পরিমাণ জায়গা তারা গোপনে তাদের নামে রেকর্ড করে। পরে ওই ভূমি নিজেদের দাবী করে বুরহানপুর গ্রামের লন্ডন প্রাবাসী জাকির মিয়া, খালেদুর রহমান তাদের লোকজন নিয়ে ২০২৫ সালে সীমানা প্রাচীর নির্মানের উদ্যোগ নেয়। গ্রামবাসী জানতে পেরে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা ছেয়ে ৪ গ্রামবাসীর পক্ষে রাহেল আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। এ সময় আদালত থেকে নিষেধাজ্ঞা প্রদান করায় সীমানা প্রাচীর নির্মাণ উদ্যোগ বন্ধ হয়ে যায়।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পরামর্শ অনুযায়ী ৪ গ্রামবাসীর পক্ষে মাহের হোসেন বাদী হয়ে গত ১৪ জানুয়ারী নবীগঞ্জ সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধন মামলা (মামলা নং-১৭৩/২০২৫ নবী) দায়ের করেন। মামলায় রবিন আহমেদ, ফয়জুর রহমান, খালেদুর রহমান, সাইফুর রহমান, তায়েফ মিয়া, তারেক মিয়া, আবু সুফিয়ান ও মেহেরুন্নেছাকে অভিযুক্ত করা হয়।
এদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও গ্রামবাসীর সাথে কোন ধরনের পরামর্শ না করে গত বৃহস্পতিবার কবর স্থানটির অনেক জায়জা জুরে যুক্তরাজ্য প্রবাসী জাকির মিয়া, খালেদুর রহমান, ফয়জুর রহমান, তায়েফ মিয়া, তারেক মিয়া গং সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। এতে কাজ বন্ধ করা হয়। কিন্তু গতরাতে নিষেধ অমান্য করে পুনরায় দেয়াল নির্মাণ কাজ শুরু করে। এ নিয়ে গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত পদক্ষেপ না নিলে যে কোন সময় বড় ধরনের আশংকা করছে এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com