স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উমেদনগর হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিবলী খায়ের। আলোচনা সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক জীবন, দেশের উন্নয়নে তাঁর অবদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক আবু বকর খান, আফরোজ আফগান তালুকদার, সোহেল আহমেদ রানা, সেলিম খান, মামুন মিয়াসহ জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী আব্দুল জলিল।