এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-ইনাতগঞ্জ এবং কাজিগঞ্জ বাজার-কাদিরগঞ্জ (মার্কুলী) সড়ক দ্রুত সংস্কারের দাবিতে কাজিগঞ্জ বাজাওে বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক রাজন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তালুকদার, সাংবাদিক নিয়ামুল করিম অপু, রাজন আহমেদ আরিয়ান, শফিকুর রহমান, সুমন আহমেদ, জাকারিয়া আহমেদ, আবু সালেহ, সুহেল মিয়া, সাজ্জাদ আহমেদ, জাকারিয়া প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আকলিছ মিয়া, মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা, সৈয়দ আজমল, আলামিন, মাহবুব, জুবায়ের হোসেন, আলি জাহান, দুলন মোশাররফ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়ক দুটি সংস্কার না হওয়ায় সাধারণ যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বক্তারা জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত নবীগঞ্জ-ইনাতগঞ্জ ও কাজিগঞ্জ বাজার-কাদিরগঞ্জ বাজার (মার্কুলী) সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থ বছরে সংস্কারের নামে ৩২ লাখ টাকা বরাদ্ধের কাজ না করে নয়ছয়ের বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।