বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে লন্ডন প্রবাসীর সম্পত্তি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০ বাহুবলে ডিবির অভিযান মাদক কারবারি গ্রেপ্তার শায়েস্তাগঞ্জ-অলিপুর সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি অভিযোগ পূবালী ব্যাংক গাজীপুর শাখার ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এরশাদের মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যনের মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতছড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর সিএমসি সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক নবীগঞ্জে বৃক্ষরোপণ, স্কুল ব্যাগ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যনের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া, সহ-সভাপতি কর্পোরাল (অবঃ) লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমদ, আব্দুল কদ্দুছ খান, শাহিন আহমদ ছাও মিয়া, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ইলিয়াছ মিয়া, হান্নান খান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু, জাপা নেতা শাহ মাহিদ মিয়া, জসিম মিয়া, বিকাশ রায়, ইছাক মিয়া, যুবনেতা ফেরদৌস আহমদ, আব্দুল মন্নান, নাঈম আহমদ, সাজিদ আহমদ, জহির মিয়া, পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মৌলদ হোসেন জনি, উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি নুরজাহান বেগম চম্পা, সাধারণ সম্পাদক রাফিয়া বেগম, সদর ইউনিয়নের সভাপতি সাবেক মহিলা মেম্বার সরলা বেগম, সহসভাপতি সাবেক মহিলা মেম্বার সমারুন বেগম, সাধারণ সম্পাদক শেখ লাকি আক্তার, পারুল বেগম, তাছলিমা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ সৈয়দ সুহান আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com