সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- এখন যারা বিএনপি করছেন, আওয়ামীলীগের পতন থেকে শিক্ষা নিন। আওয়ামীলীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের হক কেড়ে নিয়েছে, সে জন্য আওয়ামীলীগকে কঠিন পরিণতি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি) এর অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ১৪ ল টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি রাতে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকটি ইট ও বালু বোঝাই থাকলেও নিচে মাছের বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায় নুরুল আমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৩টায় নবীগঞ্জ থানা পয়েন্ট আজমত উল্লাহ চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উক্ত মানববন্ধনে জুলাইযোদ্ধা ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় ও নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছনী সভাপতিত্বে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক (বহিষ্কৃত) যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ ৩জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদুল আলম গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন, হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের মরহুম সৈয়দ কমর উদ্দিন ওরফে মামুদ মিয়া এর সহধর্মিণী ও শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের মাতা রওশন আরা এর দাফন সম্পন্ন হয়েছে। শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদ নগর এলাকার মধ্যম সাহেব বাড়ীর সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর মাতা রওশন আরা (৮৫) গত মঙ্গলবার দিনগত রাত বুধবার ১টায় নিজ বাড়িতে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের পাশে কুশিয়ারা নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর ইরাজ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, নিহত ইরাজ মিয়া হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন ফরিদপুর এলাকার বাসিন্দা। বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় মোবাইল কোর্ট চলাকালে তদবির না আমলে না নেয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের বিরুদ্ধে মিছিল করেছে একদল শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা চলছে। অবৈধ ফায়দা হাছিল করতে না পেরে শ্রমিকদের ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসী মন্তব্য করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১ হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ আধুনিক জেলা স্টেডিয়ামে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন। এসময় সিলেট অঞ্চলের অন্যান্য উর্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী জানায়, বিভাগের অন্যান্য জেলাতেও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর এলাকার একটি আকাশমনি গাছ বাগানের ঝোপের মধ্যে লুকানো থাকা এয়ারগানটি উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ থানাধীন বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com