শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে চাঁদাবাজির মামলায় বৈছাআর সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবসহ ৩ জন কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক (বহিষ্কৃত) যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ ৩জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদুল আলম গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৪), একই এলাকার পুরানহাটি নিবাসী শাহ আলমের ছেলে শিহাব আহমেদ (২০) এবং শহরতলীর নছরতপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশারফ (১৯)।
প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্সের মালিক মোহাম্মদ জামাল মিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে সাকিবসহ ৩জনের বিরুদ্ধে।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করে। পরে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আল মদিনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ জামাল মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির অভিযোগে সাকিবসহ ৩জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। বুধবার বিকেলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করে। আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com