বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের সাংবাদিক সৈয়দ মনসুরের মাতার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের মরহুম সৈয়দ কমর উদ্দিন ওরফে মামুদ মিয়া এর সহধর্মিণী ও শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের মাতা রওশন আরা এর দাফন সম্পন্ন হয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদ নগর এলাকার মধ্যম সাহেব বাড়ীর সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর মাতা রওশন আরা (৮৫) গত মঙ্গলবার দিনগত রাত বুধবার ১টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন । মৃত্যুকালে ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে অসংখ্য আত্মীয় স্বজন, গ্রাম সহ বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ মরহুমার বাড়িতে ভীড় জমান। অনেক আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বুধবার (১৪ জানুয়ারি) বাদ জোহর নামাজের পর দাউদনগর সাহেব বাড়ী শাহী ঈদগাহ নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । জানাজা শেষে দাউদনগর মধ্যম সাহেব বাড়ীর অধীনস্থ শাহ সৈয়দ হাসান উল্লা ওরফে শাহ সৈয়দ নাসির প্রকাশ ছাওয়ালপীর বা জিন্দা শিশু পীর (রহঃ) এর পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com