বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মোবাইল কোর্ট বন্ধের অনুরোধ প্রত্যাখ্যান করায় এসিল্যান্ড বিরোধী মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় মোবাইল কোর্ট চলাকালে তদবির না আমলে না নেয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের বিরুদ্ধে মিছিল করেছে একদল শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা চলছে। অবৈধ ফায়দা হাছিল করতে না পেরে শ্রমিকদের ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসী মন্তব্য করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল পাচারের অভিযোগে অভিযান পরিচালনা করতে যান এসিল্যান্ড মাহবুবুল ইসলাম। এ সময় লামাতাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্রমিক ইউনিয়ন সভাপতির পরিচয়দানকারী ফারুক মিয়া একাধিকবার ফোন করেন। এক পর্যায়ে কল রিসিভ করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা না করার জন্য অনুরোধ জানান। তবে আইনগত দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এসিল্যান্ড ওই অনুরোধ প্রত্যাখ্যান করে কল কেটে দেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে মিরপুর বাজারে সিএনজি সমিতির সভাপতির পরিচয় ব্যবহার করে এসিল্যান্ডের প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের একটি মিছিল বের করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাহুবল জুড়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এসিল্যান্ড মাহবুবুল ইসলামের পক্ষে অবস্থান নিয়ে পোস্ট দিচ্ছেন এবং তার সাহসী ভূমিকার প্রশংসা করছেন।
স্থানীয়রা জানান, বাহুবলে যোগদানের পর থেকেই এসিল্যান্ড মাহবুবুল ইসলাম নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে মাটিখেকো চক্রসহ একটি প্রভাবশালী মহল।
এ বিষয়ে ৫নং লামাতাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্রমিক নেতা ফারুক মিয়া জানান, শিবপাশা গ্রামে মাটি কাটার বিষয়ে এসিল্যান্ড মোবাইল কোর্টে গেলে এলাকার অনেকের অনুরোধে আমি উনাকে ফোন করে আমার দলীয় পরিচয় দেই এবং পরবর্তীতে তিনি আমাকে দালালি করি নাকি জিজ্ঞেস করে কল রেখে দেন। এর প্রেক্ষিতে শ্রমিকরা মিছিল করে উনার প্রত্যাহার দাবী জানায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট চলাকালীন একাধিকবার ফোন দিয়ে আমাকে ঘটনাস্থলে না গিয়ে চলে আসতে বলা হয়। কিন্তু আইনগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও অনুরোধ বা তদবির রাখার কোনো সুযোগ নেই।
ঘটনার পর প্রশাসনের ভূমিকা ও আইনের শাসন বজায় রাখার বিষয়ে সচেতন মহলের দৃষ্টি আরও জোরালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com