স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- এখন যারা বিএনপি করছেন, আওয়ামীলীগের পতন থেকে শিক্ষা নিন। আওয়ামীলীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের হক কেড়ে নিয়েছে, সে জন্য আওয়ামীলীগকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। গত ১৭টি বছর বিএনপি পরিচয় দিলেই পুলিশ, পরিচয় দিলেই মামলা হামলা। এখন তারা কোথায়, এখনতো রাস্তায় দাঁড়িয়ে তারা আওয়ামীলীগ পরিচয় দেয়ার হিম্মত রাখে না, রা¯-ায় দাঁড়িয়ে এক মিনিট বক্তব্য দেয়ার সাহস নেই। কারণ তাদের মনোবল নেই, তারা জনবিচ্ছিন্ন। জনগণের সাথে যেমন আওয়ামীলীগ ছিল না, এখন জনগণও আওয়ামীলীগের সাথে নেই। জোর করে মতায় থাকা যায়, কিন্তু জোর করে মানুষের হৃদয়ে থাকা যায় না।
তিনি গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের ছোট বহুলায় ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপির শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে জি কে গউছ আরও বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছিলেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। তিনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। নীতির প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। বাংলাদেশে বারবার গণতন্ত্র হোচট খেয়েছে। লোভি শাসকরা জনগণের অধিকার কেড়ে নিয়েছে। কোনো কোনো দল ওই শাসকদের সাথে আপোষ করেছে, নির্বাচনে অংশ গ্রহন করেছে, পাতানো ফাঁদে পা দিয়েছে, কিন্তু খালেদা জিয়া ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো লোভ লালসা খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি। রাষ্ট্রের ক্ষতি হয়, জনগণের অমঙ্গল হয় এমন কাজ খালেদা জিয়াকে দিয়ে কারানো সম্ভব হয়নি। খালেদা জিয়ার মধ্যে ঈমানী শক্তি ছিল, দেশ প্রেম ছিল, মানুষের প্রতি শ্রদ্ধা ভালবাসা ছিল। ভিন্ন দল ভিন্ন মতের মানুষ কষ্ট পায় এমন কোনো কথা খালেদা জিয়া বলেননি।
লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা এডভোকেট সেলিম আহমেদ ও রিচি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এডভোকেট এম এ মজিদ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, রিচি ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী সামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।