নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায় নুরুল আমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৩টায় নবীগঞ্জ থানা পয়েন্ট আজমত উল্লাহ চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উক্ত মানববন্ধনে জুলাইযোদ্ধা ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় ও নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছনী সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শিহাব চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়, বিএনপি নেতা লুৎফুর রহমান মাখন, সোয়াদ চৌধুরী জুয়েল, ভজন সরকার, মহিবুর রহমান, আব্দুল হক, হোসাইন আহমদ, আজমল হোসেন, নুর হোসেন, ইছমত মেম্বার, মহিলা বিএনপির নেত্রী শ্যামেলা বেগম, সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, করিরুন বেগম, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, আল-আমিন আহমদ, শাহিন তালুকদার সদস্য জাকির হোসাইন, সিটি সোহেল, আলমগীর খান, শ্রমিকদল নেতা, জালাল আহমদ, রাজ্জাক মিয়া,ছাত্রদল নেতা মিটন আহমেদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রেদোয়ান আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান ফেরেদৗস অনিক, সামিউজ্জামান শ্যামল, সফিকুল রহমান, শাহ নেওয়াজ চৌধুরী প্রমুখ।
বক্তারা বিএনপির নিবেদিত রাজপথের জেল জুলুম ও নির্যাতনের স্বীকার নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে ওসি দুলাল মিয়াকে নবীগঞ্জ থেকে প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নুরুল আমিন’কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকী দেন নেতারা।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারী উপজেলার বুরুঙ্গা (পাঠলী) গ্রামের মৃত আকবর আলীর ছেলে ছাদিকুর রহমান বাদী হয়ে তাদের পারিবারিক বিরোধের জের ধরে ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। উক্ত মামলায় ১৩নং আসামী দেয়া হয়েছে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে। এর প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপি উক্ত বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।