মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ক্ষমতায় এসে যা খুশি তাই করার কোনো সুযোগ নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ দাপট দেখাতে পারবে না। তিনি স্পষ্টভাবে বলেন, “এটা আওয়ামী লীগ সরকার নয়, এটি বিএনপি সরকার। এখানে কোনো সন্ত্রাসকে লালন-পালন করা হবে না।”
বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, জনগণের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। “আমরা শপথ করে দায়িত্ব নিয়েছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। সেই শপথ ভঙ্গ করার কোনো সুযোগ নেই। দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই আমাদের কাছে সবার আগে। তিনি আরও বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক এবং সকল ক্ষমতার উৎস। তাই জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে হলে নেতাকর্মীদের অবশ্যই ন্যায় ও শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি ফয়সল বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দলের ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাদের আত্মত্যাগ, ঘাম ও পরিশ্রমের মাধ্যমেই আজকের অবস্থান সম্ভব হয়েছে। ভবিষ্যতেও তাদের ন্যায্য মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বিএনপি নেতা শফিকুর রহমান, প্রফেসর মোজাম্মেল হোসেন এবং বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট মীর সিরাজ প্রমুখ। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com