শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর এলাকার একটি আকাশমনি গাছ বাগানের ঝোপের মধ্যে লুকানো থাকা এয়ারগানটি উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার একটি আকাশমনি গাছ বাগানের ঝোপের মধ্যে একটি এয়ারগান লুকানো রয়েছে।
সংবাদ পাওয়ার পর রাত প্রায় দেড়টার দিকে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে ঝোপের ভেতর একটি প্লাস্টিকের ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করা হয়। তবে এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র‌্যাব-৯ সূত্র জানায়, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কাজে ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এয়ারগানটির প্রকৃত মালিক বা এর পেছনের উদ্দেশ্য উদঘাটনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা এয়ারগানটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩৫টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৪টি, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫০টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সিলেট বিভাগীয় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com