বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মোবাইল কোর্টে জব্দ করা বালু নিলামে বিক্রি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের পাশে কুশিয়ারা নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত তিনজন শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তোলিত বালু জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
নদীর তীর থেকে জব্দ করা আনুমানিক ১৮ হাজার ঘনফুট বালু গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দর ১ লাখ ২৫ হাজার ৫শত টাকা প্রদান করে ছালেক মিয়া বালু ক্রয়ের অনুমতি পান।
নিলামের শর্ত অনুযায়ী, সর্বোচ্চ দরদাতা ছালেক মিয়াকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বালু সরিয়ে নেয়ার অনুমতি দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com