বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ইরাজ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর ইরাজ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, নিহত ইরাজ মিয়া হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন ফরিদপুর এলাকার বাসিন্দা। লাখাই থানাধীন বালিগাঁও এলাকার ডা. তরিকুল ইসলাম জেমস এবং তার লন্ডনপ্রবাসী ভাই জুয়েল মিয়ার মালিকানাধীন কিছু জমি বিবাদীরা অন্যায়ভাবে জোরপূর্বক দখল করে চাষাবাদের চেষ্টা করলে বিষয়টি নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন নিহতের বড় ভাই সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিন। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী বিবাদীদের ওই জমিতে অবৈধভাবে চাষাবাদ করতে নিষেধ করা হয়।
সালিশের সিদ্ধান্ত অমান্য করে বিবাদীরা উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং নিহত ইরাজ মিয়া প্রতিবাদ করলে তাকে ও তার বড় ভাইকে প্রাণনাশের হুমকি দেয়। এরই জের ধরে গত ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ইরাজ মিয়া অষ্টগ্রাম থানাধীন আদমপুর বাজারে যাওয়ার পথে ফরিদপুর এলাকার মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন পৌঁছামাত্রই একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে হবিগঞ্জ জেলার লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি জেলাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা ভৈরবে আভিযান চালিয়ে ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পূর্বকান্দা মানিকদি গজারিয়া এলাকায় থেকে মামলার এজাহারনামীয় ১ ও ৭ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম থানা, বালিগাঁও গ্রামের মৃত জয়েদ আলীর পুত্র আলাল মিয়া (৫২) এবং বালিগাঁও গ্রামের আদমের পুত্র রেজাউল (৪০)।
সকাল সাড়ে ১১ টার দিকে ্র‌্যাব অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চৌমহনী মানিকদি গজারিয়া এলাকা থেকে মামলার এজাহারনামীয় ১০ ও ১৫ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলেন- কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম থানা, বালিগাঁও গ্রামের মৃত কাশেম আলীর পুত্র রফিক মিয়া (৫২) এবং মৃত দারগ আলীর পুত্র হেলাল (৪৬)।
গ্রেফতারকৃত ৪ আসামিকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com