শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং হবিগঞ্জ পৌর জামায়াতের আমির, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে সদর উপজেলার ৮টি ইউনিয়নের গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত ৮০টি পরিবারের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ আল ইসলাম ট্রাস্ট খেলার মাঠে ঈদ ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর ও হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ও সমাজসেবক জামায়াত মনোনীত হবিগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী এডভোকেট মুহাম্মদ হারুন। হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আজহারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মজিদ, মাওলানা তারেকুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম নাদির শাহ, মোঃ সেকুল ইসলাম। উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা জামায়াত নেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ লুৎফুর রহমান, আইয়ুব আলী, আব্দুল আহাদ, আব্দুল জলিল প্রমুখ। প্রতিটি পরিবারের মধ্যে ১কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ময়দা, ১প্যাকেট সেমাই, ১প্যাকেট নুডুলস, ২কেজি আলু, ১কেজি পেয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেন, আমরা যদি সৎ জনপ্রতিনিধি নির্বাচিত করতে ব্যর্থ হই তবে সাধারণ মানুষ সরকারের পক্ষ থেকে তাদের সকল প্রকার সুযোগ সুবিধা পেতে বঞ্চিত হবে। তাই আমাদের সৎ জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। তিনি হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম সোহাগের নাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী যে কোন নির্বাচনে জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সকল স্তরে প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্রকে ব্যাহত করা হচ্ছে। তাই স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন দিয়ে জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দিতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com