বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ উস্তাদ জ্যোর্তিময় দাশ-এর ১১তম মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট জনেরা স্মৃতি চারণ করেছেন। গত বুধবার (১৯ জুন) ছিল জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা ও আনন্দধারা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্য প্রয়াত উস্তাদ জ্যোর্তিময় দাশ-এর ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, আনন্দধারা ও জ্যোর্তিময় দাশ স্মৃতি পর্ষদ-এর উদ্যোগে স্মৃতিচারণ করা হয়। স্মৃতিচারণ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সারা দেশে উদযাপিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করবেন ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব। হযরত ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন গরু বাজারে বৃষ্টির কারণে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েন ক্রেতা ও বিক্রেতারা। গতকাল শনিবার বিভিন্ন গরু বাজারে গিয়ে ক্রেতারা এ ভোগান্তিতে পড়েন। গরু ছাগল ক্রয় করতে পারেননি অনেকে। তবে আজ গরু বাজারের শেষ দিন। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে গরু বাজারে কাদা থাকায় অনেকে সড়ক ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ রাজপথের অগ্নি পুরুষ হিসেবে খ্যাত আলহাজ্ব জি কে গউছকে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে আলহাজ্ব জি কে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আব্দুল মজিদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের হাজী মোস্তফা আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ জুন) ভোর ৫ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে সিলেটগামী অজ্ঞাত একটি গাড়ি স্টার বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মেয়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরেছেন গ্রীস প্রবাসী সায়মন আহমেদ। এসময় শতশত মানুষ হেলিকপ্টার দেখতে জড়ো হন। গতকাল শনিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে গ্রীস প্রবাসী সায়মন আহমেদ স্ত্রী সন্তানসহ তাদের বহনকারী একটি হেলিকপ্টার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে একটি কক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছাত্র সমন্বয় ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান উজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সঙ্গবদ্ধ গরুচোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। হবিগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতি রাতেই কোন না কোন এলাকা থেকে গরু চুরির খবর পাওয়া যাচ্ছে। মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে মসলার দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ মসলা থাকলেও ক্রেতাদের কাছ থেকে দ্বিগুণ দাম রাখা হচ্ছে। অনেকে বাধ্য হয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত দামে কিনছেন। অভিযোগ আছে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারকৃত মসলা বিক্রি করা হচ্ছে। ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। কোরবানির ঈদ এলেই দেখা যায়, বাজারে এলাচি, দারুচিনি, তেজপাতা, বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় রনি বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবী রনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে। রনি বেগম উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্বপাড়া গ্রামের সৌদি প্রবাসী জাবেদ আলীর স্ত্রী। রনির পরিবার ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী পুত্র আহত হয়েছে। এ ঘটনায় মিনারা খাতুন বাদী হয়ে ৯ জনের জনের বিরুদ্ধে হবেগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্তরা হচ্ছে- গোবিন্দপুর গ্রামের মৃত আদিম উল্লাহর পুত্র মর্তুজ আলী ও ইব্রাহিম মিয়া, মর্তুজ আলীর পুত্র রুবেল মিয়া, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অল্পের জন্য ফায়ার সার্ভিসের মহানুভবতায় ড্রেনের মাঝে পড়ে যাওয়া গাভী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। তাদের এমন উদ্যোগে ফায়ার সার্ভিস কর্মীদের সাধুবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার বেলা ৩টা দিকে শায়েস্তানগর খামার বাড়ি এলাকার ড্রেনে এ ঘটনা ঘটে। ওই এলাকার বেলাল মিয়ার একটি গাভী ঘাস খাওয়ার সময় ড্রেনে পড়ে গেলে আর উঠতে পারেনি। পরে বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের “শাহ্ বাড়ি ফাউন্ডেশন” এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮ শতাধিক গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাউসা শাহ বাড়ি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের মাঝে বিতরণ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র উদ্যোগে “নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুন বৃহস্পতিবার ২০২৪ ইং তারিখে হবিগঞ্জ জেলার ৪নং পৈল ইউনিয়নের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সিআইএস) এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগকালীন সময়ে নারীর গুরুত্বপূর্ন ভুমিকা সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষনে অংশগ্রহনকারীরা বাস্তব প্রশিক্ষণের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com