মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

গোবিন্দপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী ও পুত্রসহ মামলার বাদিনী গুরুতর আহত ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী পুত্র আহত হয়েছে। এ ঘটনায় মিনারা খাতুন বাদী হয়ে ৯ জনের জনের বিরুদ্ধে হবেগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্তরা হচ্ছে- গোবিন্দপুর গ্রামের মৃত আদিম উল্লাহর পুত্র মর্তুজ আলী ও ইব্রাহিম মিয়া, মর্তুজ আলীর পুত্র রুবেল মিয়া, জুয়েল মিয়া, জুনু মিয়া, সুমা আক্তার ও ঝুমা আক্তার, ইব্রাহিম মিয়ার পুত্র সেলিম মিয়া ও বাবুল মিয়া। পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত মর্তুজ আলীকে গতকাল সন্ধ্যায় সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করেছে। বাদী মিনারা খাতুন এজাহারে উল্লেখ করেন, অভিযুক্তদের সাথে তাদের বিভন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আসছে। এ নিয়ে তাদের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে অভিযুক্তরা গত ৮ জুন সকাল ১০ টার দিকে বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে বাদী মিনারা খাতুন, তার স্বামী আব্দুন নুর, পুত্র আলামিন ও মোতালিব গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় আব্দুন নুর, আলামিন ও মোতালিবকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতায়ে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com