বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলার বিভিন্ন গরু বাজারে কাদা ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন গরু বাজারে বৃষ্টির কারণে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েন ক্রেতা ও বিক্রেতারা। গতকাল শনিবার বিভিন্ন গরু বাজারে গিয়ে ক্রেতারা এ ভোগান্তিতে পড়েন। গরু ছাগল ক্রয় করতে পারেননি অনেকে। তবে আজ গরু বাজারের শেষ দিন। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে গরু বাজারে কাদা থাকায় অনেকে সড়ক ও মহাসড়কে গরু বিক্রি করছেন। এতে করে যানজট সৃষ্টিসহ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আবার কোনো কোনো বাজারে নির্দিষ্ট বাজার ছাড়া রাস্তার পাশে বাজার বসানোর কারণে উত্তেজনাও দেখা দিয়েছে। এ নিয়ে যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা।
জেলায় প্রায় অর্ধশতাধিক গরু বাজার রয়েছে। শহরের গরুর বাজার, দূর্গাপুর বাজার, নবীগঞ্জ বাজার, বাংলাবাজার, আজমিরীগঞ্জ বাজার, বানিয়াচং বাজার, শায়েস্তাগঞ্জ বাজার, মাধবপুর বাজার, মিরপুর, কেশবপুরসহ বিভিন্ন এলাকায় বাজার রয়েছে। অনেকে বাজারে কাদার কারণে না বসে সড়কে বসছেন। এতে করে একদিকে যেমন যানজট হচ্ছে অন্যদিকে দূর্ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com