শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মসলার মূল্য বৃদ্ধি বিপাকে ক্রেতারা

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে মসলার দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ মসলা থাকলেও ক্রেতাদের কাছ থেকে দ্বিগুণ দাম রাখা হচ্ছে। অনেকে বাধ্য হয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত দামে কিনছেন। অভিযোগ আছে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারকৃত মসলা বিক্রি করা হচ্ছে। ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। কোরবানির ঈদ এলেই দেখা যায়, বাজারে এলাচি, দারুচিনি, তেজপাতা, আদা, জিরা, লংসহ মাংসের উপযোগী মসলা বিক্রি করা হয়। তবে গত বছরের এ বছর এসব মসলার দাম দ্বিগুণ বাড়ানো হয়েছে। কদিন আগেও যা ছিলো অনেকটা শিথিলযোগ্য, এখন অতিরিক্ত দাম হওয়ায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের লোকজন মসলা কিনতে পারছে না। অনেকেই দাম বেশি দিয়ে কম মসলা কিনছেন। আবার ওজনেও কম দেয়ার অভিযোগ রয়েছে। এ যেনো মরার ওপর খড়ার ঘা। গতকাল শায়েস্তানগর, চৌধুরী বাজার, চাষিবাজার, সিনেমা হল বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য চোখে পড়ে। এ যেনো দেখার কেউ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com