বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম’র ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে একটি কক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছাত্র সমন্বয় ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান উজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান রুবেল এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন- জুবাদা লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মকসুদ আলী জয়দর, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সুলতান কাওসার, সাবেক সভাপতি মোঃ কাউছার আহমেদ, কাজী মুছা।
বক্তব্য রাখেন- ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রিয়াদ, অনুষ্ঠানের সমন্বয়ক আবু বকর, জাকির খান প্রমুখ। আলোচনা শেষে নেতৃবৃন্দ অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সমাগ্রী তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com