মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান-এর সাথে সাক্ষাৎ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকরা সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি ফিরুজুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভাপতি ফজলুল হক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেল তথা জেলাবাসীর কাছে পরিচিত আনিস ক্বারী হুজুর (মাওলানা আনিসুর রহমান) আর নেই। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার জিকুয়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। জানা যায়, আনিস কারী হুজুর দীর্ঘদিন যাবত বিভিন্ন মসজিদে ইমাম ও বিভিন্ন মাদরাসায় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর নাতিরাবাদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে আমির হোসেন নামে ১ ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত মাদক সেবীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আমির হোসেন (২৭) নাতিরাবাদ এলাকার মদরিছ মিয়ার পুত্র। মাদক নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নজরুল খান (৩৫) নামে এক চোর অবশেষে বাহুবলে ডাকাতির প্রস্তুতি মামলায় আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে বাহুবল থানার পুলিশ অভিযান চালিয়ে ভুগলী গ্রামের একটি ডাকাতের আস্তানা থেকে নজরুলকে আটক করে। সে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের পুত্র। পুুলিশ জানায়, তার বিরুদ্ধে গাড়ী, মোটর সাইকেলসহ বিভিন্ন চুরি-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া গ্রামের দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার চরনুর আহম্মদ গ্রামের সিরাজ মিয়ার পুত্র জামাল মিয়ার সাথে লেঞ্জাপাড়া গ্রামের খূর্শেদ মিয়ার পুত্র ফারুক মিয়ার বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময়ে লেঞ্জাপাড়ার এলাকার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ধষর্নের অভিযোগে আব্দুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের আব্দুল হকের পুত্র। গতকাল বৃহস্পতিবার তাকে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। সুত্রে জানা যায়, উপজেলার একই ইউনিয়নের চানপুর গ্রামের আলা উদ্দিনের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আলী মোঃ ইউসুফের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বাজার গুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ টাকা করে। দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতারা। পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা যেন কাটছেই না। গত চার মাস ধরে পেঁয়াজের দাম বাড়ছেই। এর মধ্যে মোট ২৫ বার দাম বেড়েছে। ৩০ টাকা থেকে শুরু করে কখনো ৫০, ৯০, ১২০, ১৫০, ১৭০ টাকায় বিক্রি হয়েছে পেঁয়াজ। এবার বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সবাইকে কাদিঁয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার না ফেরার দেশে চলে গেছে ছোট্ট ছোঁয়া। পরিবারে চলছে শোকের মাতম। ট্রেন দুর্ঘটনায় মা-বাবা ও একমাত্র ভাইকে ঢাকা পঙ্গু হাসপালে চিকিৎসাধীন অবস্থায় রেখেই আদিবা আক্তার ছোঁয়ার (২) দাফন সম্পন্ন হয়েছে। মা-বাবার কলিজার টুকরা আদরের ধন ছোট্ট ছোঁয়া। এক মুহুর্তের জন্যও মা-বাবাকে ছেড়ে থাকতো না, ট্রেন বিস্তারিত
নবীগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, গ্রাম বাংলায় অবহেলিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে দুটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এই এলাকায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। গতকাল বুধবার সন্ধায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালে এসএসসি পরীক্ষার ফরম পূরনের নামে চলছে হরিলুট। সংশ্লিষ্ট স্কুলের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে লাখ লাখ টাকা অতিরিক্ত নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলো ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না বলে জানা গেছে। অতিরিক্ত ফি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে হাজী মতিন মিয়ার বাড়িতে ডাকাতির সময় ২টি আগ্নোয়াস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে জনতা। এ ঘটনায় ডাকাতের প্রহারে ওই পরিবারের ২ সদস্য আহত হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার রাত ১ টার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মী করে স্বর্ণা লঙ্কারসহ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বারাপৈল গ্রামের সমাজসেবক ও যুবলীগ নেতা জয়নাল মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ করেছেন গ্রামবাসী। গতকাল বুধবার রাত ৮টায় বারাপৈল গ্রামে আলহাজ্ব হারুনুর রশীদ সাহিদের সভাপতিত্বে ও মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মোঃ জয়নাল আবেদীন চাঁন মিয়া, মোঃ আলী হায়দার, মোঃ হিরাজ মিয়া, ছন্দু মিয়া, শামীম আহমেদ, বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাইকে বহিষ্কার করেছে ইউনিয়ন বিএনপি। গত ৮ নভেম্বর বিকেলে দেবপাড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জালাল আহমদের পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাইর বিরুদ্ধে অসদাচরণ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৭ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিএসপি/সমাপনী পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা কার্যক্রমকে সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ সদর উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচিছরুল ইসলাম। গতকাল সকালে উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি মোতাচ্ছিরুল ইসলাম বলেন, মেধাবী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর দক্ষিণ তেঘরিয়া থেকে কুতুব আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার সন্ধ্যায় পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী তার বসত ঘর থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত নুর আলীর বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com