বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

প্রধানমন্ত্রী অবহেলিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছেন-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৯০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, গ্রাম বাংলায় অবহেলিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে দুটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এই এলাকায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। গতকাল বুধবার সন্ধায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আমিনুর রমান স্বপন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোঃ মুখলিছুর রহমান উজ্জল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামছদ্দিন খাঁন, দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আজাদ শাহজাহান, ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ, যুগ্ম আহবায়ক মুছা আল রাইয়ান প্রমূখ। এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com